কিশোরগঞ্জ নরসুন্দা পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা পাড়ে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলা সহ: কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) আবুল হাসেম রনির নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিনা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ গৌরাঙ্গ বাজার ব্রিজের উভয় পাশে হকাররা অবৈধ দখলে দোকান নিয়ে অবৈধভাবে ব্যবসা করে আসছিল। ইতিমধ্যে কিশোরগঞ্জ (গৌরাঙ্গ বাজার) হকার্স মার্কেট নামে প্রচার করে আসছিল হকাররা, বিগত ঈদ মৌসুমে সুবিশাল লাইটিং গেইটসহ বিশাল ডেকোরেশনে সজ্জিত করা হয়েছিল। মার্কেটে ছোট বড় প্রায় শতাধিক দোকানীর অবৈধ দোকান (ভ্রামমান্য আদালত) উচ্ছেদ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন, পৌর ভূমি অফিসার সালমা বেগম প্রমুখসহ পুলিশের একটি চৌকস (১৬ সদস্য) টিম আইন শৃংখলা নিয়ন্ত্রনে সহায়তা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারের নির্দেশেই নরসুন্দা নদীর পাড়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান থাকবে।

এদিগে হকাররা বলেন আমরা কোথায় যাবো, সরকার বা পৌরসভা যদি আমাদের জন্য স্থায়ীভাবে কোনো ব্যাবস্থা করে দিতো তাহলে আমরা বিবি বাচ্চা নিয়ে দু,মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারতাম।

উচ্ছেদ অভিযান চলাকালে প্রকাশ্যে ধুমপান করায় মোঃ সাঈদ (৩৫) ও মোঃ মাসুদ মিয়া (৫৫) কে মাদক আইনে ৩০০টাকা করে জরিমানা আদায় করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries