দেলদুয়ার উপজেলায় ব্যাডমিন্টনে সেরা পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়


স্টাফ রিপোর্টার
দেলদুয়ার উপজেলায় শেষ হলো ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার সেরা স্কুল হয়েছে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। বালক এবং বালিকাদের নিয়ে এই প্রতিযোগিতার তিনটি ইভেন্টের দু্িট ইভেন্টেই চ্যাম্পিয়ন হয় তারা। বালক একক বিভাগে পাথরাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাবিক চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় সৈয়দ আব্দুল জব্বার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শামীম মিয়া। এছাড়া বালিকা এককে চ্যাম্পিয়ন হয় নলশোঁধা বালিকা উচ্চ বিদ্যালয়ের আনিকা আক্তার এবং রানার্স আপ হয় মেজর জেনারেল রাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের রুনা আক্তার। মিক্সডাবল ইভেন্টে সেরা হয়েছে পাথারাইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাকিব এবং সামিরা জুটি। সকালে নলশোঁধা যুবক সংঘের মাঠে দেলদুয়ার উপজেলার ৮ টি স্কুলের ১৬ জন প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায়। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন দেলদুয়ার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নলশোঁধা যুবক সংঘের সভাপতি শরিফুল ইসলাম। আয়োজনের সার্বিক ব্যবস্থাাপনায় ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries