কিশোরগঞ্জে আদালতের সামনে আসামীকে কুপালো সন্ত্রাসীরা

মোঃ মনির হোসেন : কিশোরগঞ্জ আদালত থেকে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (১৬ জানুয়ারি) ফজলুর রহমান (৪০) কে কুপিয়ে গুরুত্বর আহত করেছে একদল সন্ত্রাসী।

জানা যায়, নিকলী উপজেলার সাজনপুর গ্রামের আবু বকর ও ফজলুর রহমানের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হলে নিকলী থানায় আবু বকর বাদী হয়ে মামলা (নং- ১৬(১)১৯) দায়ের করে। এই মামলার হাজিরা দিয়ে ফেরার পথে কোর্ট মসজিদের সামনে একদল সন্ত্রাসী ফজলুর রহমানকে কুপিয়ে গুরুত্বর আহত করে। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আহসান হাবীবের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries