কিশোরগঞ্জে রাসেল আহমেদ তুহিনের নেতৃত্বে নৌকার সমর্থনে বিশাল মিছিল
কিশোরগঞ্জে মহামান্য রাষ্ট্রপতির পুত্র ও আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিনের নেতৃত্বে নৌকার সমর্থনে শহরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসকাব হতে নৌকার সমর্থনে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মহাজোট মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি’র নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসেল আহমেদ তুহিন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের শান্তি দিয়েছে শেখ হাসিনা। তাই তাকে আবারো মতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, নৌকা প্রতীক হলো বঙ্গবন্ধুর, মাননীয় প্রধানমন্ত্রীর ও এ দেশের গণমানুষের। তাই নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে নৌকা উপহার দিতে চাই। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বর্তমান মহিল এমপি দেলোয়ারা আছমা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, কিশোরগঞ্জ বাস মালিক সমিতির আহবায়ক ও কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়াক এর ব্যবস্থাপনা পরিচালক লেলিন রায়হান শুভ্র শাহীন, যুবলীগ সদস্য কামরুজ্জামান উজ্জল, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এড. কামরুল ইসলাম বাবু, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন রুবেল, জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক ইফতেখারুল ইসলাম পাবেল, যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।

