মনোননয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলেন সাইফুল ইসলাম সুমন

বিশেষ প্রতিনিধি

রিটার্নিং অফিসারের বাতিল করা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী সাইফুল ইসলাম সুমন।নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেওয়ার দ্বিতীয় দিন মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে সাইফুল ইসলাম সুমন আপিল আবেদন জমা দেন। মনোনয়নপত্রে আয়-ব্যয়ের হিসাব বিবরণী পূরণ না করা এবং সর্বশেষ শিাগত যোগ্যতার সনদপত্র না দিয়ে নম্বরপত্র দেয়ায় সাইফুল ইসলাম সুমনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। রোববার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কে কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমনসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে ডা. এনামুল হক ইদ্রিছ এবং তিন স্বতন্ত্র আওয়ামী লীগের দু’বারের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক, অধ্য মো. আম্মান খান ও মো. মনিরুজ্জামান নয়ন। এ আসনের ১১ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এমপি, বিএনপি প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, গণতন্ত্রী পার্টির প্রার্থী দিলোয়ার হোসাইন ভুঁইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রার্থী মো. শওকত আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আলমগীর হোসাইন এই ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসি’র নির্দেশনা অনুযায়ী, যেসব মনোনয়নপত্র অবৈধ ঘোষিত হয়েছে, সেসব প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে (বুধবার) ৫ ডিসেম্বর পর্যন্ত কমিশনে আপিলের সুযোগ পাবেন। ৬, ৭ ও ৮ ডিসেম্বর আপিলের বিষয়ে নিষ্পত্তি করবে কমিশন। সাইফুল ইসলাম সুমন ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা যুবদলের সাবেক এই নেতা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও করিমগঞ্জ-তাড়াইল আসনের সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদ এর ছেলে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries