ইটনায় ৩৮০পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

 

স্টাফ রিপোর্টার
ইটনায় ৩৮০পিস ইয়াবাসহ মো. জামাল উদ্দিন (৩৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিন ইটনা উপজেলার চন্দ্রপুর খালেক মাতুব্বরের বাড়ির মো. মন্তাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ইটনা উপজেলার চন্দ্রপুর খালেক মাতুব্বরের বাড়িতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রেজাউল করিম, পিএসসি এবং এম শোভন খান, এস, বিএন, এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস দলের অভিযানে মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিন আটক হয়। এ সময় তার কাছ থেকে ৩৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রেজাউল করিম, পিএসসি জানান, মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে ইটনা উপজেলার চন্দ্রপুর খালেক মাতুব্বরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁরা ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া মো. জামাল উদ্দিন মাদক কেনা বেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিনে ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries