সংঘাত এড়ানোর জন্য গত তিন দিন ধরে এলাকায় পুলিশ মোতায়েন
বাজিতপুরে পল্লীতে এক সন্তানের জনকের রহস্যজনক খুন, উভয়পক্ষের আহত ১০, বাড়ীঘর ভাংচুর, লুটপাট বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের পারকচুয়া আয়নারগোফ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে মোঃ আজিজুর রহমানের(২৭) এর লাশ গত সোমবার বিকালে পুলিশ হাত-পা বাধা অবস্থাায় (আজিজের) লাশ আরিকান্দা থেকে উদ্ধার করেছে। এই ঘটনায় বাজিতপুর থানার পুলিশ সংঘাত এড়ানোর জন্য গত তিন দিন ধরে এলাকায় রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে এ খবর পাওয়ার পর মিজানুর রহমান গংরা তার ভাই নিহত আজিজের লাশ আরিকান্দা ধনু নদীর পাড়ে গিয়ে দেখতে পান। মিজানুর রহমান গং ও সৈয়দ জামাল গংদের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এই খুনের ঘটনা জানার পর মিজানুর রহমান গংরা সৈয়দ জামাল গংদের ৮-১০ টি বাড়ী ভাংচুর করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। মামলার বাদী মিজানুর রহমান দাবী করেন, তার ছোট ভাই আজিজুর রহমান পারকচুয়া গ্রামে প্রেম করে বিবাহ করেছিল। প্রায় সময়ই এলাকার কিছু কুচক্রী মহল তাকে ভয় দেখাতো। অপরপক্ষ সৈয়দ জামাল জানান গত সোম ও মঙ্গলবার সকালে মিজানুর রহমানের গংরা সজল মিয়া, সজিব মিয়া, মাসুদ মিয়া, জয়নাল আবেদীন, শাহাব উদ্দিন, জহুরুল ইসলাম, মজলু মিয়া, ফজলু মিয়া, নূরু মিয়া, দ্বীন ইসলাম, জাকির হোসেন, দুলাল মিয়ার বাড়ীঘর ভাংচুর করেছে বলে দাবী করেন। তিনি আরও দাবী করেন মিজানুর রহমান গংদের ভয়ে তাদের বাড়ীর অর্ধশতাধিক লোক বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
