বাজিতপুরে মাদক মামলাসহ গ্রেফতার ৭
বাজিতপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলাসহ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন পাটুলী গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে কুদ্দুস মিয়া (৩০), শোভারামপুর গ্রামের মধু মিয়ার ছেলে হামিদ মিয়া (৩০), দিঘীরপাড় গ্রামের হরিভক্তের ছেলে বাসুদেব (২০), দিঘীরপাড় গ্রামের উপজল ঋষিদাস (১৯), পৈলনপুর গ্রামের সোহরাব মিয়ার ছেলে জামিল মিয়া (২৪), বাঘমারা গ্রামের মৃত ইব্রাহিম খাঁর ছেলে মলুখাঁ (৬৫) ও মধ্য-ভাগলপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩০)।
