কুলিয়ারচরে ইয়াবা ট্যাবলেটসহ-৫ জন ও ডাকাত সন্দেহে-২ জন আটক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন ও ডাকাত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে কুলিয়ারচর থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ আজাহারুল হকের নেতৃত্বে এক দল পুলিশ ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলমগীর (৩৫), মাসুম মিয়া (৩৫), মোঃ হারুন মিয়া (২২) ও মোঃ আব্দুর রহিম (২৮) নামে ৪ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করে। ওই দিন বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (উপ-পরিদর্শক) মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার একরামপুর এলাকা থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আলমগীর উপজেলার খড়কমারা গ্রামে মৃত-ঝাড়– মিয়ার ছেলে, মাসুম একই গ্রামের নূরচাঁনের ছেলে ও হারুন মিয়া একই গ্রামের আব্দুর রশিদের ছেলে, আব্দুর রহিম তারাকান্দি গ্রামের মৃত-ফালু মিয়ার ছেলে এবং আল-আমিন একরামপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। এ ঘটনায় কুলিয়ারচর থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। অপর দিকে, ওই দিন দিবাগত রাত ভোর সাড়ে ৪ দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ নূর কাশেমের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের তৃষা বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতি প্রস্তুতিকালে রাব্বি (২৫) ও আমজাদ (২২) নামে দুই যুবককে আটক করে । আমজাদ পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের আবুল কাশেমের ছেলে ও রাব্বি একই গ্রামের কুদ্দুস সরকারের ছেলে বলে জানা যায়। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries