পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা বাহাদিয়া গ্রামের লেবানন প্রবাসী রাজু মিয়ার শিশু কন্যা রাবিয়া। এলাকাবাসী সূত্রে জানা যায় শিশুটিকে ঘরে রেখে মা জঙ্গলে বাথরুমে গিয়েছিল। বাথরুম থেকে এসে দেখে শিশুটি ঘরে নেই। অনেক খুঁজাখুঁজি করে দেখতে পায় বাড়ীর সামনে পুকুরে হাবুডুবু খাচ্ছে। শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
