খেলা ধুলায় মনোনিবেশকারী যুব সমাজ কখনো বিপদগামী ও অসামাজিক হয়না-মেয়র পারভেজ
স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া বাগপাড়া বাগানবাড়ী এলাকায় ” বাগানবাড়ী ক্রীড়াচক্র ও সামাজিক সংগঠনে” এর আয়োজনে ‘নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শত শত ক্রিকেট প্রেমি ও এলাকাবাসীর উপস্থিতিতে ১৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চরশোলাকিয়া বাগপাড়া বাগানবাড়ি খেলার মাঠে ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের সমাপ্তি টানা হয়।
আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও মেডেল ট্রফি বিতরন করেন – পৌরমেয়র মাহমুদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া, উবাই পার্কের সত্বাধীকারী মোঃ বোরহান উদ্দীন ভূইয়া, আজিমউদ্দীন হাই স্কুলের সহকারী শিক মোঃ সায়েম দাদ খান রাহাত, সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী।
বাগানবাড়ি ক্রীড়াচক্রের সভাপতি মো: ফারুকুজ্জামানের সভাপতিত্বে ও সাংবাদিক শফিক কবীরের সঞ্চালনায়, সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রতন মিয়া, সমাজকর্মী মো. শামসুদ্দিন, ক্রীড়াচক্রের সাংগঠনিক সম্পাদক জুয়েলুর রহমান জুয়েল প্রমূখ ও প্রধান অতিথির উদ্যেশে, এলাকাবাসীর প,ে লিখিত বক্তব্য পাঠ করে শেখ রাজু আহম্মেদ নিটুল।
টুর্নামেন্টে মোট ৮ টি টিমের মধ্যে উৎসব মুখোর ও হাড্ডা-হাড্ডি খেলা অনুষ্ঠিত হয়ে, স্থানীয় এসকে ফাইটার্স ক্রিকেট টিম বনাম ব্যাক ফাইটার্স এর মধ্যে ফাইনাল খেলায় এসকে ফাইটার্স টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলা ধুলায় মনোনিবেশকারী যুব সমাজ কখনো বিপদগামী ও অসামাজিক হয়না, শুধু মনের বিকাশ ঘটায়, তেমনি সমাজের সকল অসামাজিক ও মাদকের করোন ছোবল থেকে অন্যদেরকেও রা করবে। বাগপাড়া এলাকা আমার নিজের এলাকা, আমি চাই এই এলাকা সব সময় এমন খেলা ধুলায় মনোনিবেশ করবে ও মাদক সহ সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাবে।
এজন্য আমি মেয়র হিসেবে নয় এলাকাবাসী হিসেবেই আপনাদের পাশে ছিলাম আছি এবং আজীবন থাকবো।

