কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন ভিপি সুমন
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম সুমন। শুক্রবার (১৬ নভেম্বর) তিনি রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় অফিসে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাইফুল ইসলাম সুমন ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা যুবদলের সাবেক এই নেতা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও করিমগঞ্জ-তাড়াইল আসনের সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদ এর ছেলে। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে আসনটিতে বিএনপি জয় পেয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হন ড. এম ওসমান ফারুক। সাবেক শিা মন্ত্রী ড. এম ওসমান ফারুক বিএনপির ভাইসচেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তবে ড. এম ওসমান ফারুক এর পে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হয়েছে। ড. এম ওসমান ফারুক ছাড়াও এই আসন থেকে আরো কয়েকজন বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এবার এই তালিকায় নাম লেখালেন সাবেক ভিপি সাইফুল ইসলাম সুমন।
