পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত
মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত। সে উপজেলার নারান্দী মধ্যপাড়া গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে রুহুল আমিন (২২)। এলাকাবাসী সূত্রে জানা যায় রুহুল আমিন বাড়ীর পাশে কলাবাগানে কলার ছড়ি পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
