রাসেল আহমেদ তুহিনের মনোনয়ন দাখিল
স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেজু পুত্র রাসেল আহমেদ তুহিন।
সোমবার দুপুরে ধানম-িতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেয়া হয়।
এ সময় রাসেল আহমেদ তুহিন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যোগ্য দ ও পরিশ্রম প্রিয় লোকের বিকল্প নেই। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, কিশোরগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার গরীব দুখিসহ আপামর জনগণের জন্য কাজ করব।’
‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের সঙ্গে আছি। কিশোরগঞ্জ বাসীর জন্য কাজ করে যাচ্ছি। এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি আশা করছি এ আসনে জননেত্রী শেখ হাসিনা আমাকে একাদশ জাতীয় সংসদ নির্বোচনে নৌকা প্রতীক হাতে তুলে দিবেন।’

