কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে দুই বছরের জেল
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক মো. রবিকুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (০৫ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ দ-াদেশ দেন। দ-প্রাপ্ত মাদক ব্যবসায়ী মো. রবিকুল ইসলাম (২১) কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ কালাইহাটি এলাকার মো. শামসুল হকের ছেলে। এর আগে গত সোমবার (০৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ কালাইহাটি গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় মো. রবিকুল ইসলামকে (২১) দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

