কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো স্কিল্স কম্পিটিশন ২০১৮
কিশোরগঞ্জ, ৪ নভেম্বর, ২০১৮
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ এ শ্লোগান নিয়ে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো স্কিল্স কম্পিটিশন। প্রতিষ্ঠানের শিার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে রবিবার সকালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মনির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর আ. ন . ম নৌশাদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, করিমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুলতান রায়হান ভূঞা রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালমা আক্তার, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ কামরুল হাসান, ফুড বিভাগের বিভাগীয় প্রধান আবিদা সুলতানা, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি আব্দুল আওয়াল প্রমুখ। কারিগরি শিার্থীদের সৃজনশীলতা বিকাশ, শিল্প-সংযোগ সুদৃঢ় করা এবং কলকারখানাসমূহকে উদ্ভাবনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে দেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষে কারিগড়ি শিক্ষাবোর্ডের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় ইনস্টিউটের সপ্তম ব্যাচের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা অংশ নেয়।

