করিমগঞ্জ ও তাড়াইলে ৫০০ দরিদ্র হিন্দু মহিলাদের কাপর বিতরন
শাহরিয়া হৃদয়
স্বারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে ৩০০ ও তাড়াইল ২০০ দরিদ্র হিন্দু মহিলাদের কাপড় বিতরন করেছে এরশাদ উদ্দিন মানব কল্যান ফাউন্ডেশন। আজ সকালে করিমগঞ্জের মোদক পাড়া মন্দির প্রাঙ্গনে ৩০০ মহিলাকে কাপর বিতরন করেন এরশাদ উদ্দিন মানব কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পপতি জনাব এরশাদ উদ্দিন।
এই সময় পুজা কমিটির সভাপতি পরিমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাড়ঘড়িয়া ইউনিয়নের সাবেক সভাপতি হারুন অর রশিদ, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান (পল্টু),করিমগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুঞ্জিল মুল্লা, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল,পুজা উদ্যাপন কমিটির সদস্য উত্তম কুমার পাল সহ করিমগঞ্জ উপজেলার ১২ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
এছাড়াও করিমগঞ্জের ১২ টি ও তাড়াইলের ১৬ টি পুজা মন্ডপে ৫,০০০ টাকা করে প্রদান করেন।

