২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ উল্লাস করেছে জেলা ছাত্রলীগ
আকিব হৃদয়
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর পরই রায়ের পক্ষে আনন্দ উল্লাস করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। রায়ের পরে কিশোরগঞ্জের স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে উল্লাস প্রকাশ করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সৈয়দ মুনিম, সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক শাহ মো: ফয়জুল্লাহ ফয়সাল, আব্দুল কাদের শীবলি, লুৎফর রহমান নয়ন, আশিকুর রহমান রাজন, আশিকুর রহমানসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদ-াদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
ফাঁসির আসামির মধ্যে আরো রয়েছেন সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, ডিজিএফআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তখনকার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মাইন উদ্দিন শেখ ওরফে মুফতি মাইন ওরফে খাজা ওরফে আবু জানদাল ওরফে মাসুম বিল্লাহ প্রমুখ।
যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী প্রমুখ। খালেদা জিয়ার ভাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউকসহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

