২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়ে অসন্তোষ ভৈরববাসি

এম.এ হালিম

২১ শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলার রায় নিয়ে অসন্তেষ প্রকাশ করেছে ভৈরব উপজেলা আওয়ামীলীগসহ ভৈরববাসি। বহুল আলোচিত কাঙ্খিত এ মামলার রায় ঘোষণার পর পরই আইভি রহমানের নিজ জন্মভূমি ভৈরবে বিােভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ । বিােভ মিছিল শেষে ভৈরব উপজেলা আওয়ামীলীগ ও আইভি রহমানের পরিবার রায়ের প্রতিক্রিয়ায় জানান, আশা করেছিলাম ২১ শে আগষ্ট হামলার মাষ্টার মাইন্ড ও পরিকল্পনাকারী হারিছ,পিন্টু,তারেক রহমান এর ফাসিঁর রায় হবে । কিন্ত তারেক রহমানের ফাসিঁ না হওয়ায় ুদ্ধ ও অসন্তোষ জানান তারা। তারা আরো জানান সরকার যেন আপিল করে তারেক,হারিছসহ ১৯ জনের যাবজ্জীবন রায়ের পরিবর্তে ফাসির রায় দিয়ে তা কার্যকর করা হোক । যতদিন পর্যন্ত তারেক রহমানের ফাসিঁ দেয়া না হবে ততদিন আমরা ভৈরববাসি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন ।

এ বিষয়ে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন আমরা প্রত্যাশিত অনুযায়ী বিচার পাইনি । আমরা আশা করেছিলাম হামলার পরিকল্পনাকারী তারেক রহমান,হারিছও পিন্টুসহ যে ১৯ আসামির ফাসিঁর রায় হবে । কিন্ত তা হয়নি ।
ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস.এম বাকি বিল্লাহ ও সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ জানান এ রায়ের বিরুদ্ধে সরকার যেন আপিল করে তারক রহমানের ফাসিঁর রায় কার্যকর করে সে দাবী জানায় সরকারের প্রতি ।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী সংগ্রামী নারী নেত্রী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন শহীদ আইভি রহমান । ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় নারকীয় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন শহীদ আইভি রহমান। এ হামলায় ২৪ জন প্রাণ হারায় এবং আহত হয় অনেক নেতা-কর্মী ।
এ বিষয়ে শিমুল কান্দি ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ জানান আওয়ামীলীগের জনসভায় সেদিন আমিও ছিলাম । আইভি আপার আহতের কথা শুনে হাসপাতালে ছুটে যায় । সেদিনের নারকীয় গ্রেনেড হামলায় আইভি আপার হত্যাকারী তারেক রহমানের ফাসিঁর দাবী জানায় ভৈরববাসির প থেকে ।

এ বিষয়ে শহীদ আইভি রহমানের ভাইপো ফারহান আহমেদ রায়ের প্রতিক্রিয়ায় জানান দীর্ঘ ১৪ বছর পর হলেও এ মামলার রায় হয়েছে । তবে রায়ে তারেক রহমানের ফাসিঁ না হওয়ায় তিনি তারেক জিয়ার ফাসিঁর দাবী জানান ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries