ভৈরবে প্রকাশ্যে মহিলা ভাইস চেয়ারম্যান দল-বল নিয়ে পেটালেন নারী ইউপি সদস্য ও তার স্বামীকে

এম.এ হালিম
ভৈরবে প্রকাশ্যে মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আহমেদ ও তার স্বামী আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া দল-বল নিয়ে সাদেকপুর ইউনিয়নের (সংরক্ষিত মহিলা) আসনের বর্তমান নারী সদস্য আছমা খাতুন ও তার স্বামী মোঃ মুসলিম মিয়াকে পেটালেন । এক পর্যায়ে আছমা খাতুন সংজ্ঞাহীন হয়ে পড়লে ঘটনাস্থলে থাকা নেতা-কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । বর্তমানে মুসলিম মিয়া উপজেলা স্ভাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । নারী সদস্য আছমা খাতুন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও তার স্বামী মোঃ মুসলিম মিয়া বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় শহরে অলোচনা-সমালোচনার ঝড় উঠেছে ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায় সোমবার ভৈরব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইউপি সদস্য আছমা খাতুনের নেতৃত্বে আগানগর ইউনিয়নের ৩০/৪০ জন নারী মিছিল সহকারে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের মিছিলে যোগ দেয়॥ দুপুরে মিছিল নিয়ে স্থানীয় জিল্লুর রহমান মিলনায়তনের সামনে পৌছামাত্র বর্তমান উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ও তার স্বামী সাবেক আগানগর ইউপি চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে( সংরক্ষিত নারী) সদস্য আছমা খাতুন ও তার স্বামীকে প্রকাশ্যে হামলা চালিয়ে মারধোর করে আহত করেন । ত্রি-বার্ষিক সম্মেলনে আসা শত শত নেতা-কর্মী এ ঘটনায় হতবাক হয়ে যান । গত ২ দিন যাবৎ শহরে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড় । ভাইসচেয়ারম্যান প্রকাশ্যে পেটালেন ইউপি সদস্য ও তার স্বামীকে ।
এ বিষয়ে আহত আছমা খাতুন জানান আগানগর ইউনিয়নের ৩০/৪০ জন নারী আমার নেতৃত্বে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের সামনে আসা মাত্র নারী ভাইস চেয়ারম্যান ও তার স্বামী আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ দল-বল নিয়ে আমাকে এবং আমার সাবামীকে প্রকাশ্যে মারধোর করে আহত করেন । এ সময় শত শত নেতা-কর্মী আমাদে ওপর ঝাপিয়েঁ পড়ে আমাদের রক্ষা করেন । বর্তমানে আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এ ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই ।
আহত মুসলিম মিয়া জানান বিনা কারনে প্রকাশ্যে আমাকে এবং আমার স্ত্রীকে মারধোর করেছে । আমি এর সুষ্ঠু বিচার চাই ।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ কে এন এম জাহাঙ্গীর জানান মুসলিম মিয়ার ঠোটেঁ সেলাই করা হয়েছে । আর তার ৩/৪টি দাঁত নড়বড় অবস্থায় আছে । দাঁতের চিকিৎসার জন্য ডেন্টিসের সাথে যোগাযোগ করার জন্য বলেছি ।
এ বিষয়ে জানতে মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আহমেদের সাথে মোঠো ফোনে কথা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী ফয়সাল বলেন , এ বিষয়ে তিনি কিছু জানেন না । তবে এ বিষয়ে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries