‘‘ মাদকসেবী ৩ ছেলেকে পুলিশে দিল মা-বাবা’’

মুহাম্মদ কাইসার হামিদ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শাহীন মিয়া (১৯), দুলাল মিয়া (৩০) ও আল-আমিন (৩৫) নামে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে কুলিয়ারচর থানা পুলিশ ওই মাদকসেবীদের উপজেলা নির্বাহী অফিসে নিয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ মাদকসেবী শাহীনকে ১ মাস,দুলাল মিয়াকে ৬ মাস ও আল-আমিন কে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শাহীন মিয়া উপজেলার চারারবন এলাকার মোঃ রমজান মিয়ার ছেলে, দুলাল মিয়া ডুমরাকান্দা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও আল-আমিন দ্বাড়িয়াকান্দি খলিফা বাড়ীর মৃত জজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে যানা যায়, তারা তিন জন মাদক সেবনের টাকার জন্য প্রায়ই মা-বাবাকে অত্যাচার ও নির্যাতন করার ফলে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শাহীনের মা রেহেনা খাতুন, দুলাল মিয়ার বাবা জয়নাল আবেদীন ও আল-আমিনের মা হেলেনা আক্তার ওই দিন রবিবার তাদের পুলিশের হাতে তুলেদেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries