৯০ কার্য দিবসের ছুটিতে সৈয়দ আশরাফ

নিউজ ডেস্ক

অসুস্থতার কারণে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৯০ কার্য দিবসের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ।

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিক মঙ্গলবার থেকে সংসদের পরবর্তী ৯০ বৈঠঅসুস্থ সৈয়দ আশরাফ ৯০ কার্যদিবসের ছুটিতে

নিউজ ডেস্ক

অসুস্থতার কারণে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৯০ কার্য দিবসের ছুটি মঞ্জুর করেছে জাতীয় সংসদ।

থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিক মঙ্গলবার থেকে সংসদের পরবর্তী ৯০ বৈঠক পর্যন্ত ছুটিতে থাকবেন।

জাতীয় সংসদে সৈয়দ আশরাফের পক্ষে ছুটির আবেদন করেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে তা কণ্ঠভোটে গৃহীত হয়।

আবেদনপত্রে বলা হয়, সৈয়দ আশরাফ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ইউনিটে ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় আরও অনেকদিন সময় লাগবে।

দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সৈয়দ আশরাফ। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদকে বিষয়টি অবহিত করেন।

মঙ্গলবার থেকে সংসদের ৯০ কার্যদিবস পর্যন্ত সৈয়দ আশরাফের ছুটি বলবৎ থাকলেও বর্তমান সংসদের মেয়াদ ৯০ দিন নেই।

স্পিকার এ ধরনের ছুটি মঞ্জুরের বিষয়ে সংসদের কার্যপ্রণালি বিধির বিধান তুলে ধরে বলেন, কোনো সদস্যের অনুপস্থিতির কারণে ছুটির আবেদন করলে তা সংসদে পড়ে শোনানোসহ বিতর্ক ছাড়া ভোটে দেওয়ার বিধান রয়েছে।

বিধি অনুযায়ী স্পিকার আবেদনপত্রটি সংসদে পড়েও শোনান এবং সৈয়দ আশরাফের ছুটির বিষয়টি মানবিক দিক থেকে বিবেচনা করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

স্পিকারকে অবহিত না করে কোনো সদস্য একটানা ৯০ কার্যদিবস সংসদের বৈঠকে অনুপস্থিত থাকলে তার সদস্য পদ বাতিলের বিধান রয়েছে।
ক পর্যন্ত ছুটিতে থাকবেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries