ভৈরবে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জের ভৈরবে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর।গতকাল সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো-ভৈরব বাজারের ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রডাক্ট, জনতা হোটেল এন্ড সুইটমিট, আল আজিজিয়া হোটেল এন্ড সুইটমিট, মোল্লা ড্রাগ হাউস।জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় ভৈরব বাজারে অভিযান চালানো হয়।
এসময় মানহীন বেসন ও মরিচ ব্যবহার করে চানাচুর তৈরি, ওজনে কম দেওয়া, বাসি খাবার মিশিয়ে নতুন খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রডাক্টকে ২৫ হাজার টাকা, জনতা হোটেল এন্ড সুইটমিটকে ২০ হাজার টাকা, আল আজিজিয়া হোটেল এন্ড সুইটমিটকে ১৫ হাজার টাকা ও মোল্লা ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

