বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন

নজরুল ইসলাম খায়রুল

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ মো. আফজাল হোসেন বলেছেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের দুখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধু এ দেশকে সোনার বাংলা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা পারেননি। ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে এ দেশের উন্নয়নের আগ্রযাত্রা বন্ধ করতে চেয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দিলালপুরের কামারিয়াভিটা টাওয়ার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি সৎ ও স্বচ্ছতার সাথে রাজনীতি করেন। শেখ হাসিনা যেমন দেশকে ও দেশের মানুষকে সুখী করতে কাজ করে যাচ্ছেন। ঠিক তেমনী তিনি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে বাজিতপুর ও নিকলীতে কোনো হানাহানি নেই। কোনো কলহ নেই। সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারছে।
দিলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসলাম উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি এমপি আফজাল হোসেন ছাড়াও বক্তৃতা করেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মো. শাহজাহান মিয়া ও মোবারক হোসেন মাস্টার, বাজিতপুর পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ প্রমুখ।
জনসভায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries