কিশোরগঞ্জ ও করিমগঞ্জে  ৪৭তম জাতীয় স্কুল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আকিব হৃদয়
কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে ৪৭তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ছেলে ও মেয়েদের পৃথক ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শহরের পুরোনো স্টেডিয়ামে এ প্রতিযোগীতায় ছেলেদের মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় ১-০ গোলে পাটধা উচ্চবিদ্যালয়কে পরাজিত করেছে। একই মাঠে দিনের অপর খেলায় মেয়েদের মধ্যে শহরের জেলা স্বরণী বালিকা উচ্চবিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে শহরের অারজত অাতরজান উচ্চবিদ্যালয়কে পরাজিত করে। এদিকে জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে  একই প্রতিযোগীতার ফাইনাল ফুটবল খেলায় ছেলেদের মধ্যে চাতল এসসি উচ্চবিদ্যালয় ২-০ গোলে গুজাদিয়া অাব্দুল হেকিম উচ্চবিদ্যালয়কে হারায়। অপরদিকে একই মাঠে দিনের অপর খেলায় মেয়েদের মধ্যে জাফরাবাদ উচ্চবিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে ন্যামতপুর স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে বিজয় ছিনিয়ে নেয়।
তুমুল প্রতিযোগীতামূলক হাড্ডাহাড্ডি এসব লড়াইয়ের সময় সকল দলকে করতালির মাধ্যমে মাঠে উপস্থিত বিপুল পরিমাণ দর্শক উৎসাহ প্রদান করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অায়োজন করা হয়। কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অাব্দুল্লাহ অাল মাসউদের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম এবং অন্যদিকে করিমগঞ্জের জাফরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে করিমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন সুলতানার সভাপতিত্বে করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অামজাদ হোসেন উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries