জেএমবির শীর্ষ নেতাসহ সামরিক শাখার ৫ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক
বগুড়ার শেরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পুরাতন জেএমবির রাজশাহীর বিভাগের সামরিক শাখার প্রধানসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুরের মির্জাপুর রানীর হাটগামী পাকা রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন রাজশাহী জেলার সামরিক বিভাগের কমান্ডার মো. বুলবুল ওরফে সোহাগ (৩২), রাজশাহী ও রংপুর বিভাগের দাওয়াতি বিভাগের আমির মো. শহিদুল্লাহ্ ওরফে মাসুম ওরফে ইয়ামিন ওরফে গোপাল ওরফে নাদিদ (৪১), ইছাবা সদস্য নবমুসলিম মো. আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত (৩৩) ও মো. মিজানুর রহমান ওরফে দরজি মিজান (৩৫) এবং ইছাবা (সামরিক) মো. মাসুদ রানা (৩১)। গ্রেফতারকৃতদের মধ্যে মো. আতিকুর রহমান ওরফে সৈকত ওরফে সামিত ধর্মান্তরিত হয়ে জেএমবিতে যোগ দিয়েছেন।

এই পাঁচজনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি, তিনটি অত্যাধুনিক বার্মিজ চাকু ও এক জোড়া হ্যান্ডকাপ পাওয়া যায়।

বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর এবং বগুড়া গোয়োন্দা শাখা যৌথভাবে অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে। জঙ্গিরা ঘটনাস্থলে জনৈক সুলতানের দোকানের সামনে অপেক্ষা করছিল।

এর আগে গত ২৯ জুলাই রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর দূর্গম চর বাগডহড়া থেকে পুরাতন জেএমবির শীর্ষ পর্যায়ের চার নেতাকে ভারী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। তখন আরও পাঁচ জঙ্গি পালিয়ে যায়। তার পাঁচ দিনের মাথায় ৩ আগস্ট গভীর রাতে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চল থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ আরও তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries