কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর দুই বছরের জেল
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক মাজেদ (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৯ আগস্ট) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মাজেদ (৪৮) কিশোরগঞ্জ শহরের নিউ টাউন এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
এরআগে গতকাল বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের নিউ টাউন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় মাজেদকে (৪৮) দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

