কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের মামুন সভাপতি, ইমন সম্পাদক
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর ছাত্র কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগস্ট শনিবার সকালে কুলিয়ারচর ছাত্র কল্যাণ সংসদে এক বছর মেয়াদী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ মামুনুর রশিদ মামুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ৪৮ জন ভোটারের মধ্যে ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ লুৎফর রহমান ইমন । তার প্রতিদ্বন্দি প্রার্থী মনিরুজ্জামান সুমন পেয়েছেন ৯ ভোট।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ সংসদের পৃষ্ঠপোষক হাবিবুল্লাহ কামাল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মোঃ নাঈমুজ্জামান নাঈম। নির্বাচনের দায়িত্ব পালন করেন তাসমিন আজাদ তানতুন, ফয়সাল আহমেদ তুহিন ও সৈয়দ আবু হুরাইরা আদব।

