জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পুলিশের রক্তদান কর্মসূচি
নুর মোহাম্মদ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ। গতকাল বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনসে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল আলমের রক্ত দানের মাধ্যমে এ কর্মসূচি শুরু করা হয়।কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সহকারি সিভিল সার্জন ডা.মজিবুর রহমান, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।পুলিশ সুপার জানান, জেলা পুলিশের সদস্যদের স্বেচ্ছায় দান করা রক্ত ব্লাড ব্যাংকে সংরক্ষন করা হবে। কে কারো প্রয়োজনে এ রক্ত দান করা হবে।

