রাজনৈতিক সমাজ সেবক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক
মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
রাজনৈতিক সমাজ সেবক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক হাইস্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থা রেখে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।
১৯৭০ সালে ঢাকা কলেজে অধ্যায়নরত অবস্থায় স্বাধীকারের জন্য বঙ্গবন্ধুর আস্থাশীল হয়ে ছাত্রলীগের সকল কর্মকান্ডের সহিত জড়িত ছিলেন। ঢাকা কলেজের ছাত্র থাকাবস্থায় প্রায়ই মরহুম শেখ কামালের নেতৃত্বে সভা সেমিনার মিছিলে অংশগ্রহণ করতেন।
১৯৭৭-৭৮ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। প্রধানমন্ত্রী কর্তৃক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে আওয়ামীলীগ সরকারের সুনাম বৃদ্ধির সর্বাত্তক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য সেবা উন্নয়নে বাংলাদেশের এম.ডি.জি অর্জনে একজন নীতি নির্ধারক হিসেবে ভূমিকা রেখেছেন। একজন চক্ষু চিকিৎসক হিসেবে জনগণের সেবার কারণে সরকারী পর্যায়ে একমাত্র সরকারী চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে দায়িত্ব পালন করে আসছেন।
তাছাড়া চক্ষু চিকিৎসা সেবার স্বীকৃতি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চক্ষু চিকিৎসা সর্বোচ্চ সম্মাননা ডাঃ আলীম মেমোরিয়াল এওয়ার্ড অর্জন করেন। তাছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য। বাংলাদেশ চক্ষু চিকিৎসকদের সংগঠন এস.বি এর প্রাক্তন প্রেসিডেন্ট বাংলাদেশ একাডেমি অফথালমোলজীর ২ বারের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ও বাংলাদেশ কমিউনিটি অফথালমৌলজী সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট।
পাকুন্দিয়া ও কটিয়াদীর দরিদ্র রোগীদের নিয়ামত চক্ষু চিকিৎসা মেগা আইক্যাম সহ গত ২ বছরের বিনামূল্যে ১৫০০ জন চক্ষু রোগীকে ল্যান্স সংযোজন করে চোখের অপারেশন চিকিৎসক হওয়ার প্রায় ৩৫ বৎসর যাবত পাকুন্দিয়া, কটিয়াদী, হোসেনপুর সহ কিশোরগঞ্জের জনসাধারণের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বাত্বক কাজ করে যাচ্ছেন। আমার পরিচালিত হাসপাতালে গ্রামের দরিদ্র রোগীদের ঢাকা এনে আমার তত্ত্ববধানে বিনামূল্যে অপারেশন প্রকল্প গত ২ বৎসর ধরে চালু আছে। প্রতি মাসে প্রায় ২৫-৩০ জন রোগীর অপারেশন ব্যবস্থা।
পাকুন্দিয়া, কটিয়াদী ও হোসেনপুর ব্যক্তি উদ্যোগে চোখের পাওয়ার চশমা বিতরণ প্রকল্প চালু। ইতিমধ্যে প্রায় ১০,০০০ পাওয়ার চশমা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বঙ্গবন্ধু ট্রাস্ট পরিচালিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেজিজে স্পোপিয়ালাইজ হাসপাতালে, আশুলিয়া প্রতি শনিবার বিনামূল্যে চক্ষু রোগী পরামর্শ সহ ব্যবস্থাপত্র অপারেশন করা হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয়মন্ত্রী মোঃ নাসিম এমপি সম্প্রতিক্রমে সম্প্রতি আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বেসরকারি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল কলেজে গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আমি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এ্যাড. আঃ হামিদ এবং মাননীয় জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ¯েœহভাজন।

