ভৈরবে অস্ত্র ও গুলিসহ ১ কিশোর গ্রেফতার
এম.এ হালিম
ভৈরবে দেশীয় তৈরী একটি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলিসহ নাহিদুল হক নামে এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার কৃত নাহিদুল হক ওরফে বাবু বাগেরহাটের চিলমারী উপজেলার চর আউড়াজা গ্রামের কেরামত খানের পুত্র । গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের কওে জেল হাজতে প্রেরণ করেছে । আজ রোববার ভোরে শহরের নাটাল টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুরাতান একটি কম্বল ও বালিশের ভিতর থেকে এ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানায় সিলেটের বিয়ানী বাজার থেকে একটি যাত্রীবাহী বাসে কওে এক কিশোর অস্ত্র ও গুলিসহ রাজধানী ঢাকা যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কিশোর কে আটক করা হয় । আটকের পর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার এক মামা তাকে কম্বল ও বালিশ দিয়ে ঢাকায় পৌছে দেওয়ার কথা বলে এগুলোর ভিতর এ অবৈধ অস্ত্র দিয়ে দেয় ।
ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান সিলেটের বিয়ানী বাজার থেকে একটি যাত্রীবাহী বাসে করে এক কিশোর অস্ত্র ও গুলিসহ রাজধানী ঢাকা নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটাল টোল প্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুরাতান একটি কম্বল ও বালিশের ভিতর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয় ।

