পাকুন্দিয়ায় নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস পালিত
শাহরিয়া হৃদয়:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাজস্ব অর্থায়নে স্থাপিত ব্রি- ধান ৪৮ প্রদর্শনীর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পাকুন্দিয়া উপজেলার আঙ্গেয়াদি ব্লকের খামা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. গৌড় গোবিন্দ দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং এগারসিন্ধুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবিএম জমসেদ আলী, জেলা খামারবাড়ি অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড.সাইফুল ইসলাম,পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, আঙ্গেয়াদি ব্লকের কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগ প্রমুখ।
এই সময় ড্রামসিডার ব্যাবহার ও অন্যদের উৎসাহ বাড়ানোয় মোঃ আতাবুর রহমান এবং ড্রাগন ফল চাষ করে সাড়া জাগানো খুর্শিদ উদ্দিনকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে ধানের জমিতে পাচিং উৎসব অনুষ্ঠিত হয়।

